ওয়েভ ফাউন্ডেশন হিজলগাড়ী ইউনিটের আয়োজনে সমন্বিত কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের আওতায় সদস্যদের মাঝে প্রাণিসম্পদ উপকরণ বিতরণ করা হয়েছে। ওয়েভ ফাউন্ডেশনের ইউনিট ম্যানেজার রোকুনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রতিনিধি সাংবাদিক আরিফ হাসান। বিশেষ অতিথি ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, নেহালপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মাসুদ রানা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মিণ্টু মিয়া, বিএনপি নেতা তাহের আলী ও ওয়েভ ফাউন্ডেশনের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সুফিয়ান।
অনুষ্ঠানে ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক সমন্বিত কৃষি ইউনিটের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার ব্রান্ড ব্লাক বেঙ্গল ছাগল পালন ও পরিচর্যার গুরুত্ব ও দেশী জাতের ছাগল পালন করে কীভাবে লাভবান হওয়া যায়, তা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে উদ্যোক্তা ছাগল খামারিদের হাতে ছাগল পরিচর্যার জন্য নগদ অর্থ ও উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।
সমীকরণ প্রতিবেদন