সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২৪ ইং
কালীগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালের দিকে মোবারকগঞ্জ সুগার মিলের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা শাহ-আলম জানান, মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক আব্দুল হামিদ গত রোববার বিকেলে বাড়ি থেকে বের হন। অনেক খোঁজাখুঁজি করার পরও রাতে তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। ৭০ বছর বয়সী আব্দুল হামিদ অবসরের পর পরিবারের সাথে মোচিক কলোনির একটি বাসায় বসবাস করতেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ বলেন, পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান