সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় খুচরা ফল ব্যবসায়িক উন্নয়নবিষয়ক মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় খুচরা ফল ব্যবসায়িক উন্নয়নবিষয়ক মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় খুচরা ফল ব্যবসায়িক উন্নয়নবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় বড় বাজার মাথাভাঙ্গা নদী সংলগ্ন ফল মার্কেট প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। খুচরা ফল ব্যবসায়ী আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পাইকারি ফল ব্যবসায়িক সমিতির সভাপতি ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কুদ্দুস মহলদার। প্রধান অতিথি তার বক্তব্যে খুচরা ফল ব্যবসায়ী ও ব্যবসায়িক উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, জেলা ছাত্রদলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, খুচরা ফল ব্যবসায়ী বাবলু, তপন কুমার ঘোষ, ইমাম আলীসহ ব্যবসায়ীবৃন্দ।

এদিকে, সভায় উপস্থিত ব্যবসায়ীদের সম্মতিতে বড় বাজার ফল ব্যবসায়ীদের উন্নয়নে ৭ সদস্যবিশিষ্টি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সভায় উপস্থিত ফল ব্যবসায়ীরা আশরাফ আলীকে কমিটির আহ্বায়ক এবং লাল মিয়াকে সদস্যসচিব নির্বাচিত করেছেন। কমিটির অন্য সদস্যরা হলেন- কালু মিয়া, টুকু, বাবুল, মো. রাজু এবং মো. মিণ্টু। সভায় আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান