চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের তেঘরী গ্রামে সাপের কামড়ে তানভির হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে সাপে কামড় দিলে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। তানভির তেঘরী গ্রামের প্রাথমিক বিদ্যালয় পাড়ার নাসির উদ্দীনের মেজো ছেলে। জানা গেছে, গত রোববার রাতে তানভির তার পায়ে জ্বালা করছে বলে তার মাকে জানায়। পরে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গেলে তার পায়ে সাপে দংর্শন করেছে জানান। পরে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নেওয়ার পতে তার মৃত্যু হয়। এসময় মাঝপথ থেকেই শিশুটিকে বাড়িতে ফিরিয়ে নেয়া হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গ্রাম্য কবরস্থানে তার দাফন করা হয়।
সমীকরণ প্রতিবেদন