সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আল আরাফাহ ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২৪ ইং
আল আরাফাহ ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জীবননগর উপ-শাখায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে ব্যাংক প্রাঙ্গণে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকটির জীবননগর উপ-শাখার ব্যবস্থাপক খন্দকার আবুল হাসনাত।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জীবননগর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক, ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন, আব্দুল মজিদ, ভ্যাট কনসালট্যান্ট মাজেদুর রহমান লিটন, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আবুল কাশেম, জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ফারুক আহমেদ, ব্যাংকের কর্মকর্তা বায়জিদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংক কর্মকর্তা হাদিউজ্জামান।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান