সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় প্রয়াত তারিকের স্মরণে দোয়া অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৯-০৯-২০২৪ ইং
আন্দুলবাড়ীয়ায় প্রয়াত তারিকের স্মরণে দোয়া অনুষ্ঠিত

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের প্রয়াত ব্যবসায়ী আমিনা ফ্যাশন হাউজের স্বত্ত্বাধিকারী ও দেহাটি গ্রামের সন্তান তরিকুল ইসলাম তারিকের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার এশার নামাজের পর বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে আন্দুলবাড়ীয়া বাজারের সরকার প্লাজায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরআন-হাদিস ও সুন্নাহর আলোকে তাফসির পেশ করেন আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের মুহতামিম হযরত মাওলানা মুফতী শহিদুল ইসলাম সোহেল আশরাফি। এছাড়া বক্তব্য দেন পাঁকা দারুস সালাম দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী, আন্দুলবাড়ীয়া খাঁ পাড়া জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা জয়নাল আবেদীন।

এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার শেখ ফরহাদ হোসেন সেলিম, আন্দুলবাড়ীয়া বাজারের ব্যবসায়ী ফজলুর রহমান খান, মুন্সী হেলাল উদ্দীন, রাজু আহম্মেদ, সুজন ধাবক, রিপন, শাকিল, মিলন, মোল্লা হাফিজুর রহমান ইয়া খান, শাহিন, মোল্লা মোকছেদুর রহমান টিক্কা, এসএম জাভেদ লাল মিয়া, কালাম খান, নাঈমুর রহমান খান প্রমুখ। দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন পাঁকা দারুস সালাম দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী জয়নাল আবেদীন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান