রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৯-০৯-২০২৪ ইং
ঝিনাইদহে জামায়াতে ইসলামীর শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী জেলা অফিসের আল-হেরা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর। প্রধান অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার আলী মুহসিন। এছাড়া ঝিনাইদহ জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, জেলা কর্মপরিষদ সদস্যবৃন্দসহ জেলার সকল ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিনাইদহ জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠানে শরীফুজ্জামান