সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে দামুড়হুদা ও মেহেরপুরে বিক্ষোভ মিছিল

  • আপলোড তারিখঃ ২৯-০৯-২০২৪ ইং
হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে দামুড়হুদা ও মেহেরপুরে বিক্ষোভ মিছিল

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে চুয়াডাঙ্গার দামুড়হুদা ও মেহেরপুর সদর উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

দামুড়হুদা:
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে দামুড়হুদা উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল পাঁচটার দিকে দামুড়হুদা চৌরাস্তার মোড় থেকে মিছিল বের হয়ে বাসস্ট্যান্ড ঘুরে আবার চৌরাস্তায় মোড়ে এসে শেষ হয়। ভারতের হিন্দু পুরোহিত রামগীরি মহরাজ এবং তার সমর্থন করে বিজেপির সংসদ সদস্য নিতেশ রানে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে এই মিছিল ও সমাবেশ করা হয়। এসময় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমানকারীদের গ্রেপ্তার করে মৃত্যুদণ্ডের দাবি করেন। সমাবেশে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি আলী আকবর, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, কোষাধ্যক্ষ দামুড়হুদা বাসস্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম মুফতি ইখলাস উর রহমান, উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফুল আলম, মুফতি আব্দুল আওয়াল, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা আরিফুল ইসলাম, দামুড়হুদা ডিএস দাখিল মাদ্রাসার সহ-সুপার (অবসরপ্রাপ্ত) জয়নাল আবেদিন, দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির সহসভাপতি মুনতাজ আলী প্রমুখ।

``

মেহেরপুর:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে এই মিছিল বের করা হয়। মেহেরপুর সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম বক্তব্যে বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ (সা.)-কে অপমান করার মধ্যদিয়ে মানবতাবাদী আদর্শকে অপমান করা হয়েছে। প্রকৃত মুমিনরা কখনও উগ্রবাদকে ছাড় দেয় না। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না এবং ভারতের সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক শফিকুল ইসলাম, দক্ষিণপাড়া জামে মসজিদ ইমাম বেলাল হোছাইন, মীর পাড়া জামে মসজিদ ইমাম মো. সুমন, শেখপাড়া জামে মসজিদ ইমাম আবুল খয়ের, পূর্বপাড়া জামে মসজিদ ইমাম মজিবর রহমান, জোয়ার্দারপাড়া জামে মসজিদ ইমাম তারিকুল ইসলাম, আসাদুজ্জামান লিটন প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান