সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খাড়াগোদায় দুই পক্ষের মারামারিতে আহত ১০

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০২৪ ইং
খাড়াগোদায় দুই পক্ষের মারামারিতে আহত ১০

তিন মাস আগে মোটরসাইকেল দ্রুত চালানো নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা ও ভুলটিয়া গ্রামের কয়েকজন যুবকদের মধ্যে একটি বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধের জেরে গতকাল শুক্রবার বিকেলে খাড়াগোদা বাজারে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এতে ১০ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে খাড়াগোদা গ্রামের আব্দুল খালেক, তার ছেলে হাসান, সজিব ও ইব্রাহিম। এছাড়াও ভুলটিয়া গ্রামের হাফিজুরসহ আরও ৪-৫ জন আহত হন।
গ্রামবাসী জানায়, মোটরসাইকেল দ্রুত চালানো নিয়ে খাড়াগোদা ও ভুলটিয়া গ্রামের যুবকদের মধ্যে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরই জেরে গতকাল বিকেলে খাড়াগোদা বাজারে ফুটবল টুর্নামেন্ট দেখতে গেলে ওই দুই পক্ষের মধ্যে আবার বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নিলে দুই গ্রামের অন্তত ১০ জন আহত হয়। এদের মধ্যে খাড়াগোদা গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আকতার হোসেনও আহত হন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে চিকিৎসা দেয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিষয়টি দুই গ্রামের মধ্যস্ততায় মিমাংশার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান