সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সীমান্ত ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০২৪ ইং
সীমান্ত ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে সীমান্ত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে গোয়ালপাড়া সিরাজ মিয়ার বাড়ির সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুস সামাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান আলী। বিশেষ অতিথি ছিলেন সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক বদর উদ্দিন বাদল, সহসভাপতি বিপ্লব রহমান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান টিটু, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহসভাপতি শহিদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মোল্লা প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান