দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় ঢাকার পল্টন টাওয়ারের ৪র্থ তলায় ইকোনমিক রিপোর্টার ইউনিটির হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার চিফ রিপোর্টার সাইদুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার চিফ রিপোর্টার মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফরিদ খান, দৈনিক চৌকস পত্রিকার সহকারী সম্পাদক আবদুল আউয়াল, দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ডটকম ইয়াকুব শিকদার, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ময়মনসিংহ ব্যুরো চিফ রিপোর্টার শামীম আহমেদ ও দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন।
সমীকরণ প্রতিবেদন