সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হবু বরের মোবাইলে নগ্ন ছবি পাঠিয়ে বিয়ে ভাঙলো যুবক

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০২৪ ইং
হবু বরের মোবাইলে নগ্ন ছবি পাঠিয়ে বিয়ে ভাঙলো যুবক

হবু বরের মোবাইলে পাত্রীর এডিট করা নগ্ন ছবি পাঠিয়ে বিয়ে ভাঙার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের কনেজপুর গ্রামে।

গ্রামবাসী জানায়, কনেজপুর গ্রামের খোকন মিস্ত্রির মেয়ের বিয়ে ঠিক হয় রামনগর গ্রামের মজনুর ছেলে রাজুর সঙ্গে। বিয়ের দিনক্ষণ ঠিকে হলে এলাকার বখাটে হিসেবে পরিচিত কুমড়াবাড়িয়া গ্রামের মুরাদ আলীর ছেলে মাসুম পাত্রীর এডিট করা কিছু ছবি হবু বর রাজুর মোবাইলে পাঠান এবং মেয়ে সম্পর্কে আজেবাজে কথা বলেন।

ছবি পেয়ে হবু বর ও তার পরিবার বিয়ে ভেঙে দেয়। পাত্রী পক্ষের লোকজন এ কথা জানতে পেরে বৃহস্পতিবার বখাটে মাসুমের বাড়িতে হানা দেয়। অবস্থা বেগতিক দেখে আগেই পালিয়ে যায় মাসুম। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুমড়াবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হায়দার আলী খবরের সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি খুবই অন্যায় হয়েছে। এভাবে অপবাদ দিয়ে বিয়ে ভাঙ্গা গর্হিত কাজ। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিদ উদ্দীন বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ দিলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স