চুয়াডাঙ্গার সকল ট্রাক্টর মালিক ও ড্রাইভারদের নিয়ে নেহালপুর স্কুলমাঠে এসিআই মটরসের সোনালীকা ডে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর অঞ্চলের সহকারী সেলস ম্যানেজার জহুরুল ইসলাম, এসিআই মটরসের চুয়াডাঙ্গার ডিলার রফিকুল ইসলাম, জীবননগরের ডিলার খোকন, কোম্পানির কর্মকর্তা আজিজ, আরিফ, অপু সাহা, সায়েম প্রমুখ।
স্থানীয় সুধীমহলের মধ্যে উপস্থিত ছিলেন খাইরুল ইসলাম যুদ্ধ, ফরজ আলী, মাসুদ রানা, আবু সালেহ, জসিম উদ্দিন, সুমন প্রমুখ। অনুষ্ঠানে নতুন ট্রাক্টরের প্রদর্শনী, বিভিন্ন ধরনের খেলার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
সমীকরণ প্রতিবেদন