চুয়াডাঙ্গায় কিশোর কণ্ঠ পাঠক ফোরামের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমণিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কিশোর কণ্ঠ পাঠক ফোরাম চুয়াডাঙ্গা পৌর শাখার উদ্যোগে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা পৌর শাখার চেয়ারম্যান আবু রায়হান।
এতে প্রধান অতিথি ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলার চেয়ারম্যান হাফেজ মহাসিন এমদাদুল্লাহ্ জামেন। বিশেষ অতিথি ছিলেন নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ সোহেল। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী আশরাফুল হাসান, দ্বিতীয় হয়েছে ৭ম শ্রেণির তাসমিয়া তাবাস্সুম ও তৃতীয় হয়েছে ৮ম শ্রেণির ছাত্র সামিউল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন কিশোর কণ্ঠ পাঠক ফোরামের চুয়াডাঙ্গা পৌর ভাইস চেয়ারম্যান রাব্বি হাসান। প্রতিযোগিতায় ৯০ জন ছাত্র—ছাত্রী অংশগ্রহণ করেন।
সমীকরণ প্রতিবেদন