সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০২৪ ইং
ঝিনাইদহে বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা

ঝিনাইদহ জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে স্বরূপপুর ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। স্বরূপপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিক্কার আলীর সভাপতিত্বে গতকাল সোমবার বিকেলে স্বরূপপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান রতন, উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাংবাদিক ওবাইদুল হক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মকছেদ আলী মেম্বার প্রমুখ।
সমাবেশে বক্তারা সকল ভেদাভেদ ভুলে ঐক্যমত্যের ভিত্তিতে জেলা বিএনপির সমাবেশে যোগদান করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।



কমেন্ট বক্স