দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি দাখিল মাদ্রাসায় পবিত্র সীরাতুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বেলা ১১টার দিকে মাদ্রাসার শ্রেণিকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট আব্দুস সামাদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আলী হুসাইন।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. নায়েব আলী, কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সদেকিন, সেক্রেটারি জিয়াউর রহমান মুহুরি ও বিএনপি নেতা আবু হানিফ। এছাড়া উপস্থিত ছিলেন কুড়ুলগাছি দাখিল মাদ্রাসার সাবেক সুপারিন্টেনডেন্ট আবুল কালাম আজাদ, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরফরাজ উদ্দিন, কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, সাবেক সহকারী শিক্ষক শামসু আলম, ডা. আকরাম হোসেন, সহকারী শিক্ষক আবু বক্কর, মাওলানা শফিকুল ইসলাম, আব্দুর রহমান, মাওলানা শাহাজাহান আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী সুপারিন্টেনডেন্ট আ. রহিম। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আলী হুসাইন।
সমীকরণ প্রতিবেদন