সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০২৪ ইং
দামুড়হুদায় যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে

দামুড়হুদা উপজেলার ডুগডুগি পশুহাটে গরু কিনতে এসে অজ্ঞান পার্টির খপ্পরে পরে সর্বস্ব খুইয়েছেন মহিদুল ইসলাম (৪০) নামের এক কৃষক। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাসযোগে কোটচাঁদপুর থেকে ডুগডুগি বাজারে আসার পথে এ ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা রেলগেট থেকে অচেতন অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে। মহিদুল ইসলাম ঝিনাইদহের বলুহরপুর গ্রামের বারেকের ছেলে।
জানা যায়, মহিদুল ইসলাম গরু কেনার জন্য বাসযোগে ডুগডুগি পশুহাটে আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পরে অচেতন অবস্থায় তাকে বাসের সিটে বসে থাকতে দেখে চালকের সহকারী দর্শনা রেলগেটে নামিয়ে দিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বেহুঁশ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ডুগডুগি পরিবার কল্যাণ কেন্দ্র নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। এসময় তার কাছে থাকা মোবাইল ফোন থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
মহিদুলের কুটুম শওকত আলী বলেন, ‘আমার দুলাভাই মহিদুল ইসলাম গরু কেনার জন্য বাড়ি থেকে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে ডুগডুগি বাজারের উদ্দেশ্যে বের হয়। এখন শুনছি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব টাকা খোয়া গেছে। অচেতন অবস্থায় আমি তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসি।’
ডুগডুগি পরিবার কল্যাণ কেন্দ্রের উপ—মেডিকেল অফিসার মাসুম বিল্লা বলেন, অচেতন অবস্থায় মহিদুল ইসলাম নামের একজনকে আনা হয়। প্রেশার মেপে দেখা যায় ঠিক আছে। হালকা হালকা কথাও বলছে। পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দিই।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, আমাদেরকে কেউ বিষয়টি জানায়নি। এ বিষয়ে আমার জানা নেই।



কমেন্ট বক্স