আলমডাঙ্গা বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন জাহানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নিজে কাঁদলেন এবং অন্যদের কাঁদালেন। আলমডাঙ্গা বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন জাহান দীর্ঘ ৩০ বছরের বেশি এই স্কুলে চাকরি করেছেন। গতকাল রোববার তিনি অবসর গ্রহণ করায় তাঁকে স্কুলের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বন্ডবিল স্কুল কমিটি ও শিক্ষকম-লী প্রধান শিক্ষক শিরিন জাহানকে বিদায় সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে স্কুলের সহকারী শিক্ষক আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কুল কমিটির সভাপতি ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার হুমায়ন কবির।
সহকারী শিক্ষক পুবন কুমার সাধুখার উপস্থাপনায় সংবর্ধিত অতিথি শিরিন জাহান বলেন, ‘আমি চাকরি জীবনের বেশিরভাগ সময় বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাটিয়ে দিয়েছি। শিক্ষকতা পেশা এমন একটা পেশা যে পেশায় ছোট ছোট মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়া যায়। ছোট ছোট ছেলে-মেয়েকে লেখাপড়া শেখানো খুবই দুরূহ কাজ। যে কাজটি আমরা করে থাকি। আমার দীর্ঘ চাকরি জীবনে যদি কখনও কারো সাথে খারাপ আচরণ থাকি, তাহলে নিজ গুনে ক্ষমা করে দেবেন।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক নায়মা আফরোজ, ফাতেমা আক্তার, তামান্না আরেফিন, সাবিনা আক্তার, মিতা রানী সাহা, ইমরান হোসেন প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন