সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে প্রধান শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০২৪ ইং
মেহেরপুরে প্রধান শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

মেহেরপুরের কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা ইসলামের অনিয়ম ও দুর্নীতির বিচার চেয়ে ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা একটার দিকে বিদ্যালয়ের প্রধান গেটের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, তাদের বিদ্যালয়ে আইসিটি রুম তাদের ব্যবহার করতে না দিয়ে অন্য প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়েছে। দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের অর্ধ ও বিনা বেতনে পড়ার সুযোগ বন্ধ করে দিয়েছেন প্রধান শিক্ষক। বিদ্যালয়ের খেলার মাঠ দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধ হয়ে থাকায় তারা খেলাধুলার সুযোগ পাচ্ছে না। অপরিচ্ছন্ন ক্লাসরুম ও পর্যাপ্ত ফ্যানের অভাবে গরমে কষ্ট পাচ্ছে তারা। বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের শ্রেণিকক্ষ খালি পড়ে থাকা সত্ত্বেও পুরাতন ভবনে ক্লাস নেওয়া হয়। যেখানে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা না থাকায় গরমে কষ্ট করতে হয়। বিদ্যালয়ের ভবনের পাশে জঙ্গলের কারণে এডিস মশার উৎপাত বৃদ্ধি পেয়েছে। মশার কামড়ে কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। বিদ্যালয়ের ১১৭ বিঘা জমি লিজের টাকার কোনো হিসাব নেই। তবে প্রধান শিক্ষক সানজিদা ইসলাম এসব অভিযোগ অস্বীকার করেছেন।



কমেন্ট বক্স