পরিবারে সচ্ছলতা ফেরাতে প্রায় দুই বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ঝিনাইদহের আব্দুর রহমান (৩৯)। সংসারে সচ্ছলতা ফেরাতে পারলেও এই রেমিটেন্স যোদ্ধা নিজ দেশে ফিরেছেন লাশ হয়ে। আ.রহমান ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের ডহরপুককুরিয়া গ্রামের মৃত আ.রহিম মুন্সির ছেলে। তিনি মালয়েশিয়ার একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। গত ৩ সেপ্টেম্বরে সেখানে অবস্থানকালে স্ট্রোকে মৃত্যুবরণ করেন তিনি। গত শনিবার রাতে আ.রহমানের মরদেহ তার নিজ গ্রাম ডহরপুকুরিয়ায় পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল সকালে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাগান্না ইউনিয়ন আমির হযরত মাওলানা মোহাম্মদ ইকরামুল হক বলেন, আ.রহমান মালয়েশিয়ার রাওয়াং এলাকায় সববাস করতেন। সেখানে প্রায় দুই বছর অবস্থান করছিলেন। চলতি মাসের ৩ সেপ্টেম্বরে স্ট্রোকে তিনি মৃত্যুবরণ করেন। আ. রহমানের চাচাতো ভাই হযরত মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, আমার ভাই পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্য দুই বছর ধরে প্রবাসে অবস্থান করছিলেন। তার জানাজায় গ্রামের শতশত মানুষ অংশ নেন।
সমীকরণ প্রতিবেদন