ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ রোহিঙ্গা নারীসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। গত শনিবার রাতে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এই নিয়ে দুই দিনে ৬ রোহিঙ্গা নারীসহ ২৭ জনকে আটক করল মহেশপুর-৫৮ বিজিবি।
গতকাল রোববার দুপুরে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে, এমন সংবাদ পেয়ে সীমান্ত এলাকার গ্রামগুলোতে টহল জোরদার করা হয়। টহল চলাকালে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে ৩ জন রোহিঙ্গা নারী ও দালালের সহযোগীসহ ১০ জনকে আটক করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় রোববার বিকেলে মামলা করা হয়। আটককৃতদের বাড়ি ঝিনাইদহ, বাগেরহাট ও কক্সবাজারে বলে তারা জানান।
সমীকরণ প্রতিবেদন