রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গা ফাজিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১২-০৭-২০২৪ ইং
কার্পাসডাঙ্গা ফাজিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

‘শিক্ষক অভিভাবকের সম্মিলিত শক্তি শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি’ স্লোগানে দামুডহুদার কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাদ্রাসা প্রাঙ্গনে এ সমাবেশের আয়োজন করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জাহিদুর রহমান মুকুল। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা দাতা সদস্য হাফেজ মাওলানা ওমর ফারুকসহ সহকারী অধ্যাপক, প্রভাষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকবৃন্দ। অভিভাবক সমাবেশ শেষে শিক্ষার্থীদের কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ জুলফিকার আলী।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাকালে শরীফুজ্জামান