আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া মিল বাজারে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
জানা গেছে, উপজেলার হাটবোয়ালিয়া মিল বাজারের সুমন এন্টারপ্রাইজে সরকার কর্তৃক অনুমোদন না থাকায় পণ্য বিক্রির অপরাধে মৎস্য খাদ্য আইন ২০১০ এর ৪ ধারায় প্রতিষ্ঠানের মালিক একত আলীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এসময় উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষার্থে সহযোগিতা করেন হাটবোয়ালিয়া ক্যাম্পের টুআইসি আমিনুর ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
সমীকরণ প্রতিবেদন