রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এনজিও’র কিস্তি দিতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ১০-০৭-২০২৪ ইং
এনজিও’র কিস্তি দিতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

আলমডাঙ্গায় এনজিওর ঋণের কিস্তি দিতে না পেরে ঘরের আড়ায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন পাঁচ সন্তানের জননী বুড়ি খাতুন (৬০) নামের এক গৃহবধূ। গত সোমবার বেলা ২টার দিকে ঘরের আড়ায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে। বুড়ি খাতুন আলমডাঙ্গা পশুহাট এলাকার মৃত মতিয়ার রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুড়ি খাতুনের পাঁচ ছেলে। পাঁচ ছেলের মধ্যে দুই ছেলে বিদেশে থাকেন। আর দুজন রাজমিস্ত্রির কাজ করেন। বিভিন্ন এনজিও থেকে মোটা অঙ্কের কিস্তি তুলে ছেলেদের বিদেশে পাঠান বুড়ি খাতুন। কিন্তু বিদেশ যাওয়ার পর আর কোনো সন্তান মায়ের খোঁজখবর রাখেননি। কিস্তির টাকাও দেননি। এদিকে দিন যত যায় কিস্তির টাকার জন্য তত চাপ বাড়তে থাকে। অবশেষে ঋণের কিস্তি দিতে না পেরে আত্মহত্যার করেন তিনি। আলমডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, লাশ সোমবারই ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাকালে শরীফুজ্জামান