শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • আপলোড তারিখঃ ০২-০৪-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

চুয়াডাঙ্গায় পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
আলোচনা সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমীন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাজিম উদ্দীন আল আজাদ, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম শাহীন কবির প্রমুখ।
সভায় নির্বিঘ্নে ও সুষ্ঠু পরিবেশে ঈদুল ফিতর উদ্যাপনের জন্য উন্মুক্ত আলোচনা হয়। সভায় ঝুকিপূর্ণ ঈদগাহ ময়দানে পুলিশ ফোর্স নিয়োগ দেওয়া, ৯৯৯ এ কল করে যে কোনো আইনশৃঙ্খলা অবনতির খবর দিলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া, উঠতি বয়সী যুবকদের বেপরোয়া গাড়ি চালানো, পাড়া-মহল্লায় উচ্চস্বরে বাদ্যযন্ত্র, সাউন্ডবক্স বাজানো, আলমসাধু, করিমন, ট্রাকে করে বক্স বাজানোর ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। বক্তারা বলেন, পবিত্র ঈদুল ফিতরের ভাবমূর্তি বজায় রেখে যথাযথ মর্যাদার সাথে উদ্যাপন করতে হবে। সকলে মিলে আনন্দে ঈদ উপহার দেয়ার আহ্বান জানান বক্তারা।



কমেন্ট বক্স