রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১ হাজার রিয়াল মাসিক বেতনে বাসাবাড়িতে কাজের প্রলোভনে আলমডাঙ্গার গৃহবধূকে ৬ লাখ টাকায় সৌদি আরবে বিক্রি

  • আপলোড তারিখঃ ২৫-০৮-২০১৭ ইং
১ হাজার রিয়াল মাসিক বেতনে বাসাবাড়িতে কাজের প্রলোভনে আলমডাঙ্গার গৃহবধূকে ৬ লাখ টাকায় সৌদি আরবে বিক্রি
১ হাজার রিয়াল মাসিক বেতনে বাসাবাড়িতে কাজের প্রলোভনে আলমডাঙ্গার গৃহবধূকে ৬ লাখ টাকায় সৌদি আরবে বিক্রি সারা শরীরে গরম চামচের অসংখ্য ছ্যাকা, যন্ত্রনায় কাতরাচ্ছেন সালমা : আদমব্যাপারী হাবুর শাস্তি দাবি এমএ মামুন/সোহেল সজীব: দালালের খপ্পরে পড়ে সৌদি আরবে যেয়ে নির্মম নির্যাতনের শিকার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শিবপুর গ্রামের গৃহবধু সালমা কোনোরকম জীবন নিয়ে দেশে ফিরেছেন। তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বিছানায় সারা শরীরের শত ক্ষত নিয়ে যন্ত্রনায় কাতরাচ্ছেন। তার আর্তনাদে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে গেছে। সালমার উপর নির্যাতকারীদের বিচারের দাবী জানিয়েছে সালমার স্বজনসহ অনেকে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শিবপুর গ্রামের জিনারুলের স্ত্রী সালমা জানান, প্রায় আট মাস আগে বাংলা মাঘ মাসের ১৫ তারিখে এলাকার পাঁচকমলাপুর গ্রামের জলিলের ছেলে আদমব্যাপারী হাবু তিন লাখ টাকার  বিনিময়ে স্বামী জিনারুলসহ তাকে একসাথে সৌদি আরবে পাঠানোর কথা বলে হাবু। কিন্তু হাবু দেড় লাখ টাকা হাতিয়ে নিয়ে সালমাকে জানায় প্রথমে সালমাকে সৌদি আরবে বাসাবাড়ীতে ১ হাজার রিয়াল মাসিক বেতনে পাঠাবে। তিন মাস পরে তার স্বামী জিনারুলও যেতে পারবে। হাবুর কথা বিশ্বাস করে দেড় লাখ টাকার বিনিময়ে সৌদি যেতে রাজি হয় সালমা। এরপর হাবু ঢাকার গুলশান দুই কাঁচা বারের একটি রিক্রটিং এজেন্সীর জনৈক আব্দুল হাইয়ের মাধ্যমে সৌদি আরবের রিয়াদের মোল্লা এলাকায় আজরা নামের এক সৌদি মহিলার কাছে সালমাকে ৬ লাখ টাকায় বিকি করে দেয়। সালমা সৌদি আরবে যেয়ে প্রথম দুমাস মোটামুটি ভাল থাকলেও এরপর বেতন চাইলে গৃহকর্তী আজরা সালমাকে বলে তোমাকে ৬ লাখ টাকায় কিনেছি কিসের বেতন? এরপর থেকে বেতন চাইলেই সৌদি ঐ গৃহকর্তী আজরা ও তার তার এক ভাই দিনের পর দিন তার ওপর অমানবিকভাবে শারিরিক নিযার্তন চালায়। তাকে লাঠিসহ গরম চামসে সারা শরীরে ছ্যাকা ও বুকে এবং পেটের উপর লাথি মেরে দিনের পর দিন নির্যাতন চালাতে থাকে। সালমা নির্যাতনের কারণে বেশ কয়েক বার দেশে তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। এছাড়া বেশ কয়েকবার সে ঐ বাড়ী থেকে পালানোর চেষ্টার পর গত এক মাস আগে নিজ কৌশলে পালিয়ে অন্যের সহযোগীতায় সৌদি হাসপাতালে ভর্তি হয়। সেখানকার  হাসপাতালে একমাস চিকিৎসাধীন অবস্থায় তার শরীরের সামান্য উন্নতি হলে সৌদী হাসপাতাল কর্তৃপক্ষের ও পুলিশ-সাংবাদিকদের সহযোগীতায় গত সোমবার দিবাগত রাত্রে বাংলাদেশ ফ্লাইটে সৌদি থেকে বাংলাদেশে ফিরে তার নিজ বাড়ী চুয়াডাঙ্গার আলমডাঙ্গার শিবপুরে ফিরে আসে। তার শারিরিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে সালমাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের মহিলা সার্জারী ওয়ার্ডে তার অবস্থা দেখে আশেপাশের চিকিৎসাধীন রোগী ও রোগী স্বজনরা সালমার উপর নির্যাতনকারী ও আদম ব্যাপারী হাবু ও তার সহযোগীদের শাস্তির দাবী জানায়।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক