রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা উপজেলার গোপালখালী খালের ব্রীজের নিকট ডাকাতি

  • আপলোড তারিখঃ ২০-০৮-২০১৭ ইং
দামুড়হুদা উপজেলার গোপালখালী খালের ব্রীজের নিকট ডাকাতি
দামুড়হুদা উপজেলার গোপালখালী খালের ব্রীজের নিকট ডাকাতি ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার নিজাম উদ্দীন আওয়াল হোসেন/ওয়াসিম রয়েল: ঈদকে সামনে রেখে দামুড়হুদা উপজেলার গোপালখালী ব্রীজের নিকট সড়কে গাছ ফেলে ঢাকাগামী পূর্বাশা পরিবহনে ডাকাতির সময় পুলিশ দুই রাউন্ড গুলিবর্ষন করে। ডাকাত দল বাসের সুপার ভাইজারকে নুরুজ্জামান (৩৬) ও ড্রাইভার ওয়াসীম (৪৫) মারপিট করে যাত্রীদের কাছ থেকে ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানা যায়।  গত শনিবার রাত ২টার দিকে ঢাকা টু কার্পাসডাঙ্গার মধ্যে চলাচলকারী পূর্বাশা ঢাকা-মেট্রো ব-(১৪-৭২৫৬) পরিবহনে ২০/২৫ জন ডাকাত দল গোপালখালী ব্রীজের নিকট সড়কে গাছ ফেলে বাসের গতি রোধ করে হামলা তান্ডব চালিয়ে যাত্রীদের নিটক থেকে নগত টাকা, স্বর্ণলংকার, মোবাইল ফোনসহ প্রায় ৩লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বাসের সুপারভাইজার যাত্রীদের রক্ষা করতে গেলে ডাকাত দলের হাতে আহত হয়। ঐ রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। এ বিষয় দামুড়হুদা মডেল থানার অফির্সাস ইনর্চাজ জানান সড়কে গাছ ফেলে বাস ডাকাতির সময় ঘটনা স্থলে দ্রুত পুলিশ উপস্থিত হয়ে ২ রাউন্ড গুলি ফাঁকা ছুড়লে ডাকাত দল পালিয়ে যায়। ডাকাল দল পালিয়ে যাওয়ার সময় একটি মোবাইল ফোন ফেলে রেখে যায়। তবে বাসে ৭/৮ জন যাত্রী ছিলো। থানায় অভিযোগ হওয়ার কথা জানতে চাইলে তিনি বলেন না তবে ডাকাত দলকে ধরতে অভিযান চলছে। এদিকে পুলিশ সুপার নিজাম উদ্দিন, সিনিয়ার সহকারী পুলিশ  সুপার কলিমোল্লা, এসপি সার্কেল আব্দুল মোমিন, দামুড়হুদা অফির্সাস ইনর্চাজ আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম। ঘটনাস্থল পরির্দশ করে পুলিশ সুপার নিজাম উদ্দিন বলেন, এ ধরণের ঘটনা আমাদের জন্য ভাল কিছু না। দামুড়হুদা অফির্সাস ইনর্চাজ আবু জিহাদ অভিযান চালিয়ে গাছ কাটার  ঘটনার সাথে জড়িতদের আটকের জোর নির্দেশ দেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক