শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে গ্রাম্য সালিশে নারীর বিষপান!

  • আপলোড তারিখঃ ০৩-০২-২০২৩ ইং
গাংনীতে গ্রাম্য সালিশে নারীর বিষপান!
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামে সালিশ চলাকালীন সময়ে ক্ষোভ ও অভিমানে বিষপান করে বুলবুলি খাতুন (২৮) নামের এক নারীর আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার হিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বুলবুলি খাতুন হিন্দা গ্রামের প্রবাস ফেরত সুমনের স্ত্রী ও হোগলবাড়িয়া গ্রামের আব্দুর রহিমের মেয়ে। বুলবুলি খাতুনের মা হেলেনা খাতুন জানান, সৌদি থাকাকলীন সময়ে সুমনের সাথে বছর তিনেক আগে মোবাইল ফোনে বুলবুলির বিয়ে হয়। এর মাসখানেক পর সুমন দেশে ফিরে আসলে বাওটের এক কাজীর বাড়িতে আবারও তাদের বিবাহ দেওয়া হয়। স্বাভাবিকভাবে দুজন ঘর-সংসার করতে থাকে। বিয়ের দুমাস পর সুমন তার কর্মস্থল সৌদি আরবে চলে যায়। সুমন বিদেশ যাবার পর তার বাড়ির লোকজন বুলবুলিকে তাদের বাড়িতে নিয়ে যায়। কিন্তু কিছুদিন পূর্বে সুমন দেশে ফিরে বুলবুলিকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে উভয় পক্ষের লোকজন সুমনের বাড়িতে সালিশে বসেন। এসময় সুমন ও বুলবুলির মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নেই এবং কোনো কাগজপত্র নেই বলে দাবি করেন সুমন। বুলবুলিও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। সালিশে স্থানীয় লোকজন নানা মন্তব্য করলে অপমানিত হয়ে বুলবুলি সুমনের ঘরে ঢুকে বিষপান করে। বর্তমানে বুলবুলি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সালিশে উপস্থিত ছিলেন তেঁতুলবাড়িয়া ইউপি মেম্বার জেকের আলী, খোকন ও গ্রামের সমাজপতিগণ। এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাটি জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত