শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

একই রাতে দুই বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট

  • আপলোড তারিখঃ ২২-০১-২০২৩ ইং
একই রাতে দুই বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট
সমীকরণ প্রতিবেদন: ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে একই রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়। গতকাল শনিবার মধ্যরাতে ওই উপজেলার ঘোড়ামারা গ্রামের শহিদুল ইসলাম ও হেলাল উদ্দীনের বাড়ী এ ঘটনাটি ঘটে। জানা যায়, শনিবার মধ্যরাতে ৮-১০ জনের একটি ডাকাত দল দুই বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। ভুক্তভোগী শহিদুল ইসলামের ভাতিজা নওয়াব আলী জানান, গভীর রাতে ৮-১০ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে দুই জোড়া কানের দুল, দুই জোড়া রুলি, এক জোড়া গলার হার ও দুটি আংটি ও কিছু নগদ টাকা লুটে নেয়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি ডাকাতির মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার অভিযানে কাজ করছে পুলিশ। অচিরেই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত