শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ৩ ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০২২ ইং
গাংনীতে ৩ ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা
সমীকরণ প্রতিবেদক: অনুমোদন না নিয়ে ইটভাটা চালানোর অপরাধে গাংনী উপজেলার গাঁড়াডোব পুড়াপাড়া এলাকার তিনটি ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী খানম। অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে তিনটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানাকৃত ইটভাটাগুলো হলো- উপজেলার গাঁড়াডোব পুড়াপাড়া এলাকার মোয়াজ ব্রিকস, ফাইভ স্টার ব্রিকস ও আরএস বিসি ব্রিকস। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘ভাটা তিনটিতে অনুমোদন ছাড়াই ইট প্রস্তুত ও বিপণন করার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৮ এর ১৫(১) ধারায় ভাটা মালিকদের ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।’ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে পুলিশের একটি টিম।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত