শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে তিন ট্রাক্টর চালককে জরিমানা

  • আপলোড তারিখঃ ০১-১২-২০২২ ইং
গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে তিন ট্রাক্টর চালককে জরিমানা
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনীর উপজেলায় মাথাভাঙ্গা নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে তিন ট্রাক্টর চালককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদেরকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম। ট্রাক্টর চালকরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার জামাল উদ্দিনের ছেলে পলাশ (২৫), মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর গ্রামের রহিদুল ইসলামের ছেলে জাকির হোসেন (৩০) ও পিরতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (২৮)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাংনী উপজেলায় মাথাভাঙ্গা নদীতে প্রায় অবৈধভাবে মাটি বিক্রির সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম অভিযান পরিচালনা করেন। এসময় মাটি বিক্রয়ের সংশ্লিষ্টতা পাওয়ায় সড়ক আইনের ২০১৮ এর ৬৬ ধারায় মাটি বহনকারী তিন ট্রাক্টর চালককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত