শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মাদক কারবারির ৬ বছরের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ০১-১২-২০২২ ইং
মেহেরপুরে মাদক কারবারির ৬ বছরের কারাদণ্ড
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে মাদক মামলায় শামীম মল্লিক নামের এক মাদক কারবারির ৬ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায় আরও ৬ মাসের কারাদণ্ডদেশ প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকালে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত শামীম মল্লিক মেহেরপুরের মুজিবনগর উপজেলার মানিক নগর গ্রামের ইউসুফ মল্লিকের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ আগস্ট গোপন সূত্রে খবর পেয়ে মুজিবনগর থানার এএসআই আবু তাহেরর নেতৃত্বে পুলিশের একটি দল মুজিবনগর পিকনিক কর্নার এলাকা থেকে ৭২বোতল ফেনসিডিলসহ শামীম মল্লিককে গ্রেপ্তার করে। ওই ঘটনায় স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ এর ২৫ বি (২) ধারায় মুজিবনগর থানায় একটি মামলা হয়। যার জি আর নম্বর: ৩২৪/১৫। স্পেশাল ট্রাইবুনাল কেস নম্বর ৩০/২০১৫। পরে মামলা তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি শামীম মল্লিক দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৬ বছর সশ্রম কারাদণ্ডদেশ ও ২০হাজার টাকা জরিমানা, আরও ৬ মাসে কারাদণ্ডদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌশলী অতিরিক্ত ছিলেন পিপি কাজী শহিদুল হক এবং আসামী পক্ষের কৌশলী ছিলেন অ্যাডভোকেট আব্দুল আলিম।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত