শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১৩-১১-২০২২ ইং
মুজিবনগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগরে ১ শ বোতল ফেনসিডিলসহ ইনসান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার মুজিবনগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে তাকে আটক করা হয়। আটক ইনসান মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের জয়পুর গ্রামের আব্দুল বিশ্বাসের ছেলে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, মুজিবনগর জয়পুর গ্রামের রাস্তা হয়ে চুয়াডাঙ্গার খলিসাগাড়ি হুদাপাড়ায় মাদক নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার একটি টিম জয়পুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন ইনসানকে আটক করা হলে তার নিকট থেকে ১ শ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। আটককৃত ইনসানের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। অভিযান পরিচালনায় ছিলেন মুজিবনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাহেব আলী, এসআই উত্তম কুমার, এসআই আরিফুর রহমান, এসআই হেকমতসহ সঙ্গীয় ফোর্স।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত