সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গর জীবননগর ও মেহেরপুরের গংনীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পৃথক পৃথকভাবে জীবননগর ও গাংনী উপজেলা পরিষদের উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।
জীবননগর :
জীবননগরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্রর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী,জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল খালেক,জীবননগর পৌর সভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম,সীমান্ত ইউপি চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন,বাকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান,মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান,রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ,আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার,সীমান্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা প্রমুখ।
গাংনী:
মেহেরপুরের গাংনীতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে গাংনী উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মৌসুমী খানম, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী ও গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় ১৯টি স্টলে ডিজিটাল উদ্ভাবনী প্রদর্শীত হয়েছে।