শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের গাংনীতে অপরিচ্ছন্ন ও নোংরা দুর্গন্ধযুক্ত পরিবেশে মিষ্টি তৈরি

  • আপলোড তারিখঃ ১০-১১-২০২২ ইং
মেহেরপুরের গাংনীতে অপরিচ্ছন্ন ও নোংরা দুর্গন্ধযুক্ত পরিবেশে মিষ্টি তৈরি
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীতে অপরিচ্ছন্ন ও নোংরা দুর্গন্ধযুক্ত পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ার অভিযোগে দুই হোটেল ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ অভিযান। গতকাল বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ গাংনী উপজেলার বামন্দী বাজারে এই অভিযান পরিচালনা করেন। এসময় র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার মো. আবুল কালাম আজাদ ও প্রসিকিউটর হিসেবে ছিলেন মেহেরপুর জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. তাজিমুল হক উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, ‘বামন্দী বাজারের মেসার্স হানিফ মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় অপরিচ্ছন্নতা ও নোংরা দুর্গন্ধযুক্ত পরিবেশে মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার তৈরি করা হচ্ছিল। এছাড়া সেখানেই উন্মুক্ত অবস্থায় রাখা হয়েছিল দই ও মিষ্টি। ফ্রিজের মধ্যে কাচা মাছ মাংশ ও রক্তচর্বির সঙ্গে রাখা হতো রান্না করা খাবার ও ছানা। এছাড়া কর্মচারীদেরও যথাযথ স্বাস্থ্যবিধিও দেখা যায়নি। তিনি আরও বলেন, প্যাকেটজাত দই মিষ্টিতে যথাযথ মোড়কীকরণ আইন মানা হচ্ছিল না। এসব অপরাধে মেসার্স হানিফ মিষ্টান্ন ভাণ্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার জরিমানা করা হয়েছে। এছাড়া একই বাজারের মেসার্স আমিন মিষ্টান্ন ভাণ্ডারের বিক্রয় কেন্দ্রে দই মিষ্টিতে ভোক্তাদের ওজনে ঠকানোর অপরাধে প্রতিষ্ঠানটিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ও ৪৬ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে বাজার কমিটির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অনাকাক্সিক্ষত মূল্য বৃদ্ধির বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত