শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৭-১০-২০২২ ইং
মেহেরপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর মৃত্যু
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান কর্মস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। এসময় অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে, ঘটনার খবর পেয়ে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হাসপাতালে ছুটে যান। মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার জানান, হাসপাতালে নেওয়ার পর তাঁর পরীক্ষা-নিরীক্ষার সময় তার পালস কাজ করছিল না। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন। নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান মেহেরপুর এলজিইডিতে ২০১৯ সাল থেকে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা গ্রামে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত