ভাংবাড়ীয়ায় জমির আগাছা পরিস্কার করতে গিয়ে সংর্ঘষ!
- আপলোড তারিখঃ
১৩-১০-২০২২
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া গ্রামের মাঠপাড়ায় গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ক্রয়কৃত জমির আগাছা পরিস্কার করতে গিয়ে প্রতিবেশীর সাথে কথা কাটাকাটি ও বৃদ্ধকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়াসহ মারপিটের ঘটনায় থানায় অভিযোগ হয়। অপরদিকে, এই অভিযোগ থেকে বাঁচতে নিজঘরে আগুন ও বসতবাড়ি ভাংচুরের ভিডিওক্লিপ ভাইরাল করে পাল্টা অভিযোগ করে অপর পক্ষ।
এবিষয়ে আজিজুল হক বলেন, ‘আমার ছেলে ডাবলু হোসেন গ্রামের মৃত মারফত আলীর ছেলে রনি হোসেনের কাছ থেকে ১৪ শতক জমি ক্রয় করেছে। আমি এই জমিতে আগাছা পরিস্কারের কাজ করছিলাম। এসময়ে আমাদের জমির প্রতিবেশী শহিদুল ইসলামের স্ত্রী মুরশিদা খাতুন এসে আমাকে অকথ্য ভায়ায় গালিগালাজ করে। এসময় তাকে গালি দিতে বারণ করলে, সে আমাকে ফেলে দিয়ে মারপিট করে।’
এ ঘটনার পর ডাবলু হোসেন তার বাবাকে মারপিটের খবর শুনে সেখানে গেলে তারা ১০-১২ জন মিলে তাকেও মারপিট করতে যায়। এসময় স্থানীয়রা সেখান থেকে আজিজুল ও ডাবলুকে সরিয়ে দেয়।
পরে আলমডাঙ্গা থানায় গিয়ে আজিজুল হক বাদি হয়ে গতকাল বুধবার ১০জনসহ অজ্ঞাত আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পর অপরপক্ষও পাল্টা অভিযোগ করে আজিজুল ও ডাবলুদের বিরুদ্ধে। অভিযুক্ত শহিদুল ইসলাম তার নিজ ঘরে দিনের বেলায় আগুন দিয়ে নিজেই ভিডিও ক্লিপ ভাইরাল করে এ অভিযোগ করে বলে অভিযোগ উঠে।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ ওসি জানান, ‘দুইপক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। আমরা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেব।’
কমেন্ট বক্স