শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৯-০৯-২০২২ ইং
গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মর্মান্তিক মৃত্যু
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় খাইরুন (৪০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আসিফ (২১)। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মেহেরপুরের গাংনীর ভাটপাড়া গ্রামের রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ খাইরুন ভাটপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। স্থানীয়রা জানান, ওই গৃহবধূ বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় মোটরসাইকেল চালক আসিফ দ্রুতবেগে গাংনীতে আসার সময় সজোরে তাঁকে ধাক্কা দেয়। এসময় দুজনই রাস্তার ওপর ছিটকে পড়ে। স্থানীয়রা দুজনকে চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ খাইরুনকে মৃত ঘোষণা করেন। আর মোটরসাইকেল চালক আসিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পাওয়া গেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত