শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে এসএসসি-৯২ ব্যাচের বন্ধুদের আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০২২ ইং
মেহেরপুরে এসএসসি-৯২ ব্যাচের বন্ধুদের আলোচনা সভা
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুর যশোর বোর্ডের এসএসসি-৯২ ব্যাচের বন্ধুদের আলোচনা সভা আনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে লাভোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা-৯২ ব্যাচের বন্ধুর সভাপতি আবু তালেব। প্রধান অতিথি ছিলেন যশোর বোর্ড এসএসসি-৯২ এর বন্ধু প্রতিনিধি তাপস ঘোষ। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নজরুল ইসলাম, আতিক স্বপন, ইলিয়াস হোসেন, সিণ্টু, আইয়ুব, আমজাদ হোসেন, মো. নুরুল হক, আ.ক.ম শামীম উল¬াহ, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম পিণ্টু, রবিউল ইসলাম বাবু, আরজিয়া খাতুন, মো. শাহিনুর রহমান, মোহা. মিরাজ উদ্দিন, আজাদ আলী প্রমুখ। আলোচনা সভায় মেহেরপুর জেলা ও থানা কমিটি গঠন, আগামী ডিসেম্বরে যশোরের সম্মেলন সফল, নিজস্ব কার্যলয়ের জমি নির্ধারণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে মেহেরপুর জেলা বন্ধুদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত