শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের গাংনীতে বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০২২ ইং
মেহেরপুরের গাংনীতে বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের খাসমহল গ্রামে বিষধর সাপের কামড়ে জয়নাল হক (৫০) নামের এক কৃষক মারা গেছেন। তিন সন্তানের জনক জয়নাল খাসমহল গ্রামের মৃত আব্দুল কাদের মুন্সীর ছেলে। গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা জানান, জয়নাল প্রতিরাতের ন্যায় গত রোববার দিবাগত রাতে ঘরে ঘুমিয়েছিলেন। রাত আনুমানিক ১০টার দিকে সাপে তাঁর শরীরে কামড় দেয়। সাপের কামড়ের যন্ত্রণায় তিনি চিৎকার করতে থাকেন। এসময় পরিবারের সদস্যরা সাপটিকে আটকে মেরে ফেলে এবং জয়নালকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে ভোরে তার মৃত্যু হয়।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত