শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মাংস বিক্রেতার এক বছরের প্রবেশন সাজা

  • আপলোড তারিখঃ ০২-০৯-২০২২ ইং
মেহেরপুরে মাংস বিক্রেতার এক বছরের প্রবেশন সাজা
সমীকরণ প্রতিবেদক: ফ্রিজে রেখে মাংস বিক্রি করার অভিযোগে আলী হোসেন নামের এক মাংস বিক্রেতাকে ১ বছরের প্রবেশন সাজা দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে বিচারক এসএম শরিয়ত উল্লাহ তাঁকে ১ বছরের প্রবেশন সাজা দিয়ে সংশোধন হওয়ার আদেশ জারি করেছেন। জানা গেছে, মেহেরপুর মাংস বাজারে ফ্রিজিং করা বাসী ছাগলের মাংস বিক্রি করা অবস্থায় মেহেরপুর শহরের চক্রপাড়ার আলী হোসেনের ছেলে মাংস বিক্রেতা মো. সাজুর মাংসের দোকানে অভিযান চালান হয়। এসময় সেখান থেকে ফ্রিজিং করা ৮ কেজি মাংস জব্দ করা হয়। এবং নিরাপদ খাদ্য আইনে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের করা হয়। মামলা নম্বর বিশুদ্ধ খাদ্য-১৩/২২। এদিকে অভিযান চলাকালে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে মাংস ব্যবসায়ী সাজুর পিতা মো. আলীকে আটক করে বিশুদ্ধ খাদ্য আদালতে হাজির করা হয়। পরে বিজ্ঞ বিচারক এসএম শরিয়তউল্লহ তাঁকে ১ বছরের প্রবেশন সাজা দিয়ে সংশোধন হওয়ার আদেশ জারি করেন। জব্দকৃত মাংস মেহেরপুর দারুল উলুম হেফজখানাতে বিতরণ করা হয়। মেহেরেপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহামুদ বাদী হয়ে নিরাপদ খাদ্য আইনে বিশুদ্ধ খাদ্য আদালতে ধারা ২৬, ৩৪ ও ৪০ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত