শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ২৭-০৮-২০২২ ইং
মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে আতিক স্বপন সভাপতি ও মিজানুর রহমান জনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে বেলা ৩টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাজনে সভাপতি পদে আতিক স্বপন ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান পেয়েছেন ১৪ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাশেদ খান ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মিনারুল ইসলাম পেয়েছেন ১২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে এ এস এম কাজিমুল হক ১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদ মাহমুদ পেয়েছেন ১১ ভোট। কোষাধ্যক্ষ পদে রাব্বি আহমেদ ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম পেয়েছেন ১৪ ভোট। নির্বাহী সদস্য পদে কামাল হোসেন খান ২৫, সেলিম রেজা ২৩, সোহান রেজা ১৫ ও আব্দুল্লাহ আল মুনিব ১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়াও সাধারণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান জনি, সহসভাপতি পদে আল আমিন এবং দপ্তর ও প্রচার সম্পাদক পদে সাঈদ রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন । দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে অ্যাড. নূর জামান, নির্বাচন সহায়ক হিসেবে আয়েসা আক্তার নিপা ও কাকন, আহ্বায়ক নিশান সাবের ও যুগ্ম আহ্বায়ক জাহিদ ইকবাল শিমন নির্বাচন পরিচালনা করেন। মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের ২৯ জন সদস্য ভোট প্রদান করেন এবং ১১ পদের বিপরীতে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত