শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ১১০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২৬-০৮-২০২২ ইং
মেহেরপুরে ১১০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে ১১০ গ্রাম গাঁজাসহ সোহেল রানা (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করা হয়। আটককৃত সোহেল রানা সদর উপজেলার আমঝুপি গ্রামের কুঠিপাড়ার হামিদুল ইসলামের ছেলে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ্ উদ্দীন আহম্মেদ জানান, মেহেরপুর সদর থানা এলাকায় গাঁজা বিক্রি হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জীব বিশ্বাস ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১১০ গ্রাম গাঁজাসহ সোহেল রানাকে আটক করে। আটককৃত বিরুদ্ধে ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) মামলা রুজু করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত