শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে গরুর পচা মাংসসহ ব্যবসায়ী শুকুর আলী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৩-০৮-২০২২ ইং
মেহেরপুরে গরুর পচা মাংসসহ ব্যবসায়ী শুকুর আলী গ্রেপ্তার
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরে গরুর পচা মাংসসহ শুকুর আলীর নামের এক মাংস ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। গতকাল শনিবার মেহেরপুর শহরের বড়বাজার হতে পচা মাংসসহ শুকুর আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে। মেহেরপুর বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ্ এ আদেশ প্রদান করেন। দণ্ডিত শুকুর আলী মেহেরপুর পৌর এলাকার চক্রপাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে বলে জানা গেছে। মেহেরপুর সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম বলেন, বড়বাজারে শুকুর আলী নামের এক মাংস ব্যবসায়ী গরুর পচা মাংস বিক্রি করছে জানতে পেরে বিশুদ্ধ খাদ্য আদালত সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় সেখান থেকে ৫ কেজি গরুর পচা মাংসসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৬ ও ৩৪ ধারায় মামলা করে আদালতে হাজির করা হয়। বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ শুকুর আলীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত