শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে তিন ভাই হত্যার পলাতক আসামির আত্মসমর্পন

  • আপলোড তারিখঃ ১২-০৮-২০২২ ইং
মেহেরপুরে তিন ভাই হত্যার পলাতক আসামির আত্মসমর্পন
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ধলা গ্রামের স্থানীয় ইউপি সদস্য ইমদাদুল হক, তার বড় ভাই জাহিদুল ইসলাম এবং ছোট ভাই রুহুল আমিনকে গুলি ও জবাই করে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আছিম উদ্দিন আদালতে আত্মসমর্পণ করেছে। আদালত আসামি আছিম উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছন। আছিম উদ্দিন মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের হোসেন আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে আসিম উদ্দিন মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আত্মসমর্পণ করলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বিবরণে জানা গেছে, মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নির্বাচনে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০০৮ সালের ৩১ আগস্ট রাত ৩টার দিকে ওই এলাকার ত্রাস দুখুর নেতৃত্বে প্রায় ৪০ জন সন্ত্রাসী ধলা গ্রামের মোসলেম আলীর ছেলে ইউপি সদস্য ইমদাদুল হক ওরফে ইন্দা, তার বড় ভাই জাহিদুল ইসলাম এবং ছোট ভাই রুহুল আমিন ঘুমন্ত অবস্থায় ঘর থেকে টেনে হেঁচড়ে বাইরে এনে প্রথমে গুলি এবং পরে জবাই করে হত্যা করে লাশ রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পরদিন সকালে পুলিশ তিন ভাইয়ের লাশ উদ্ধার করে। এঘটনার পরদিন জাহিদুল ইসলামের স্ত্রী রেনুকা খাতুন বাদী হয়ে মিনহাজ উদ্দিন দুখু, তোজাম্মেল, আছিম উদ্দিন, আব্দুল মালেক নাহারুল ইসলাম, আজিজুল হক, সাবদার আলী, কাবুল ইসলামসহ মোট ৩২ জনকে আসামি করে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ১, গাংনী থানা। জিআর কেস নম্বর ৩৬২/৮। পরে গাংনী থানার এসআই মোরাদ আলী ও শফিকুল ইসলাম মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত