শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে গালি, যুবক গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১২-০৮-২০২২ ইং
ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে গালি, যুবক গ্রেপ্তার
সমীকরণ প্রতিবেদক: তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালাগালি দেওয়ার অপরাধে মেহেরপুরের গাংনী থেকে আবু তালেব নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে গাংনী উপজেলা কাথুলী ইউনিয়ানের সহগোলপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু তালেব গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ানের গাড়াবাড়িয়া গ্রামের হাটপাড়ার হারুন-উর-রশিদের ছেলে। মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান, তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ফেসবুক লাইভে এসে গত শনিবার (৬ আগস্ট) প্রধানমন্ত্রীকে গালাগালি করে ওই যুবক। ৫০ সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এটা রাষ্ট্রদ্রোহী অপরাধের শামিল। এ ঘটনার পর থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটকের চেষ্টা চলছিল। কিন্তু আবু তালেব গা-ঢাকা দিয়েছিল। পরে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে সহগোলপুর থেকে জেলা ডিবি পুলিশ তাকে আটক করে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আবু তালেবের বিরুদ্ধে গাংনী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত