শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর রায়পুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১২-০৮-২০২২ ইং
জীবননগর রায়পুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত
প্রতিবেদক, হাসাদাহ: জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে দিনব্যাপী ফ্রি মেডিসিন ও গাইনিবিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আরআরএফ-এর আয়োজনে ও পিকেএসএফ-এর সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ এ স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন। এসময় রায়পুর ইউনিয়নের ১৬২ জন নারী-পুরষ ও শিশুকে স্বাস্থ্য পরীক্ষা করেন ডা. মেহেদি আল মাসুম ও গাইনি ডা. মেহেবুবা নাজমীন হক ছন্দা। এসময় উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রবীন্দ্রনাথ সরদার, স্বাস্থ্য কর্মকর্তা ওহিদুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলামসহ অফিস কর্মকর্তাবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত