শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ৪ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক

  • আপলোড তারিখঃ ০৫-০৮-২০২২ ইং
মেহেরপুরে ৪ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুর সদর ফাঁড়ি পুলিশের মাদক বিরোধী অভিযানে শাহারুল ইসলাম ও তাঁর স্ত্রী রেনুকা বেগম আটক হয়েছেন। এসময় তাদের নিকট থেকে ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মেহেরপুর সদর ফাঁড়ি পুলিশের এসআই সোহরাব হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে এএসআই নাজমুল ও এটিএসআই জালালসহ ফাঁড়ি পুলিশের একটি দল মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড পাড়ায় শহারুল ইসলামের মুদি দোকানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ৪ বোতল ফেনসিডিলসহ শাহারুল ও তার স্ত্রী রেনুকাকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের পূর্বক তাদের হস্তান্তর করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত