মেহেরপুরে জাতীয় শোক দিবস পালনে উপ-কমিটির সভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
০৪-০৮-২০২২
ইং
সমীকরণ প্রতিবেদক: জাতীয় শোক দিবস-২০২২ ও জাতির পিতার শাহাদাতবার্ষিকী পালনে কর্মসূচি বাস্তবায়ন উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলের দিকে মেহেরপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পতাকা উত্তোলন উপ-কমিটির সদস্য সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাউর রহমান প্রমুখ।
কমেন্ট বক্স