শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০২-০৮-২০২২ ইং
মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুর সদর উপজেলার উজলপুরে বজ্রপাতে সুন্নত আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক সুন্নত আলী ওই গ্রামের বকুল মণ্ডলের ছেলে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উজলপুর গ্রামের মাঠে বজ্রপাতে নিহতের ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল সোমবার সকালের দিকে সুন্নত আলী খেতে কাজ করার উদ্দেশ্যে মাঠে যায়। এসময় মুষলধারে বৃষ্টি শুরু হলে তিনি চাঁতালের মাঠে একটি কদম গাছের নিচে অবস্থান করেন। এসময় বিকট শব্দে বজ্রপাত আঘাত হানলে সুন্নত মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। উল্লেখ্য, এ ঘটনার মাত্র তিন দিন পূর্বে মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে দুজন কৃষকের মৃত্যু হয়।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত